অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে সিআইডির অভিযানে গ্রেফতার ১৩
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করে সিআইডি।
এ বিষয়ে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর গুলশান, উত্তরা, মতিঝিল, আদাবর ও আশকোনা এলাকায় অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ। অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।





